ভাষাচিত্র 

গোবিন্দ ধর 

একটি মেয়ে পুতুল মেয়ে সে আমার মেয়ের মতো। 
তাকে ডেকে বললাম বারুদ নেবে?
সে বললো দিন স্যার।নেবো স্যার।
আমি তাকে বারুদ তুলে দিলাম।আমি তাকে
আগুন তুলে দিলাম।নাম দিলাম ভাষাচিত্র। 
নামলিপি দিলেন মিলনকান্তি কবি। 
ভেতরের ঠাসা বারুদ দিলেন মিলনকান্তি দত্ত। 
পূজা দিলো অনুভূতির গভীরতা।পূজা দিলো আগুন।
আমিও কিছু আগুন। 
তারপরের জন্মমুহূর্ত একটি লিটল ম্যাগাজিন ভাষাচিত্র। 

আত্মপ্রকাশ হলো 
সন্ত কবি মিলনকান্তি দত্তের
অক্ষর আঁকার হাত ধরে। স্থান প্রকাশনা মঞ্চ। 

২৮:০৫:২০২৩
দুপুর:১২:৪৫মি
আগরতলা।