একশিল্পীর উপহারঅচিনপুর থেকে এসো অচিনপাখি।★শব্দ সৈনিক :গোবিন্দ ধর★দেবোপম রায় ।
একশিল্পীর উপহার
অচিনপুর থেকে এসো অচিনপাখি।
★
শব্দ সৈনিক :গোবিন্দ ধর
★
দেবোপম রায় ।
একটি মানুষ
কোদাল ধরে
যখন চাই খাদ্যাভিযান ।
একটি মানুষ
কলম ধরে
বইবাড়ি করে নির্মাণ ।
একটি মানুষ
শব্দের টানে
অনায়াসে ডিঙায় কাঁটাতার ।
একটি মানুষ
শব্দ সৈনিক
মগজাস্ত্রে ভীষণ ধার ।
একটি মানুষ
সাহসী নাবিক
স্রোতে ভাসায় শব্দ জাহাজ ।
একটি মানুষ
সংগঠনে বটবৃক্ষ
শাখা প্রশাখায় ভরছে আজ।
একটি মানুষ
এগিয়ে চলে
ছন্দ তোলে যেমন নির্ঝর ।
একই অঙ্গে
অনেক রূপে
দেখছি তোমায় গোবিন্দ ধর ।
-------------------
0 Comments