খোয়াই ডাকছিল
গোবিন্দ ধর

খোয়াই যেতে ইচ্ছে করছিলো
খোয়াইয়ের তিরতির জলে সারা শরীর ভিজিয়ে
স্নিগ্ধ হই
চাই।
চাই খোয়াইয়ের বালুস্নান।
আর খোয়াইয়ের কাশবনে 
নিজেকে অপুর মতো হারিয়ে দিই।

খোয়াই
৩০/০৫/১৬
বেলা:১২:৩০মি।