আরো একটি চল্লিশ বছর আগের কবিতা

গোবিন্দ ধর

ইরেশ নামে একটি ছেলে
তার বাবার নাম জানি না
তার মায়ের নাম জানি না।
এক সাথে প্রথম ক্লাসে ভর্তি হয়েছিলাম ১৯৭৮সালে।
সে প্রতিদিন লাগতো
আমার সাথে।অথচ সে ছিলো
আমার বন্ধু।
ক্লাস টু-তে হঠাৎ একদিন সে আর আসছে না ।
স্যারের কাছ থেকে জানলাম সে নেই।
যা আজো মন থেকে মেনে নিতে পারিনি।
কেন নেই সে?
গতকালও তো ছিলো?
কি হলো তার?
আমাকে না বলে সে কোথায় গেলো?
আমি তাকে খোঁজছি।
খোঁজেই চলেছি।
কোথাও আর পাইনি।
কিসের এত অভিমান তার?

০৪/০৬/২০১৬
দেওপাড়া
সকাল :৬:২০মি।