আত্মক্ষর:১০১

গোবিন্দ ধর 

আমার মৃত্যু ভাবনার বয়স তিরিশ।
আমার বাবার মৃত্যুর বয়স তিরিশ।

আমার মায়ের মৃত্যুর বয়স পঁচিশ।
আমার মৃত্যু ভাবনার বয়স পঁচিশ। 

আমার বয়স সাকুল্যে  উনপঞ্চাশ 
আমার বেঁচে থাকার বয়স উনপঞ্চাশ।

০৪:০৬:২০১৯
রাত:০৮:৫০মি
কুমারঘাট।