কথাবিশ্ব 

গোবিন্দ ধর 

পথ চলতে অনেকেই সঙ্গী হোন। পথ চলতে হাঁটতে হয়।হাঁটার সময় যারা সঙ্গে থাকেন সকলে গন্তব্যে পৌঁছতে পারেন না।
সাহিত্যিক হতে হলে কারো বিরুদ্ধে কোন কথা বলার দরকার নেই। কাজ করে যাওয়া ছাড়া আর কোন কাজ নেই সাহিত্যকর্মীদের।।সাহিত্যিকরা মুখে কথা বলে সময় নষ্ট করার চেয়ে কাজই আসল।কারো নকল নয় নিজের জোরেই সাহিত্য হয়।সম্পাদনা হয়।তিরিশ বছর একাজ করি কারো নকল করে নয় বরং আমাদেরকে নকল করে ঠিকে থাকে যারা বড়াই করে তারা।সমালোচনা সাহিত্যের অঙ্গ কিন্তু অপপ্রচার সাহিত্য নয় ভণ্ডামি। ভুল থাকতে পারে সংশোধনই জীবন।সংশোধনই কাজ।যে নতুন কিছু করে তার ভুল হবেই।আর ভুল সংশোধনই এগিয়ে যাওয়ার পথ।কাজ করলে ভুল হবেই। যাদের ভুল হয় না সে বা তারা মানুষ নয় এলিয়েন।আমাদের ভুল হয়।আমরা সংশোধন করি।আমরা কারো সমালোচনা করি না।তরুণদের পথ দেখাই।যারা পথ চেনার আগেই পণ্ডিত তাদের কাছে মাথা নত রাখি। তারা সাহিত্য করতে আসেনি। সাহিত্য নিরবিচ্ছিন্ন নিরলস কঠোর সাধনা আত্মসাধনা করে আত্মোন্নয়নের কঠিন পথ।অন্যকে ছোট করে নিজে সাময়িক বড় হওয়া যায়।বরং অন্যকে বড় করার কাজ করে যাওয়াই প্রকৃত সাধনা।তখনই একজন সাহিত্যকর্মী তার অভিষ্টে পৌঁছাতে পারে। সাধনা সাধনা সাধনা সাহিত্যের মূল কাজই হলো নিজেকে পৃথিবীর যোগ্য করে তোলা।অন্যকে ছোট করে নিজে বড় হওয়া কখনই চাইনি।বরং অন্যকে বড় করে পাশে থাকার নিরলস সাধনা আমার জীবন।

১০:০৬:২০২০
সকাল:০৯টা
কুমারঘাট।

0 Comments