গোবিন্দ ধরের কবিতা
শ্রীহট্টীয়পুরাণ
গোবিন্দ ধর
শেকড় উপড়ানো গাছ আমি।
নাগরীলিপি ভুলে গেছি কবেই
শব্দকোষ যৎসামন্য মনে থাকলেও
পুরায় বুঝি না হেরে বুঝি।
শ্রীমঙ্গল আগুন লাগলে এখনো দেখি।
বাবার পদধূলিমাখা চালতাপুর বর্ডার হয়ে
যেদিন আমিও ভারতে এলাম
শরীরের লোমকূপ কাঁটা দিয়ে উঠলো।
আমিও শ্রীহট্টীয় আমার রক্তেও আছে
সিলেটের লবণ ও মাটি
জেতাগাছ হয়তো মনের গভীরে
বাকীটা শেকড় উপড়ানো মৃতকাঠ।
০৮:০৬:২০১৮
রাত:১১টা ৪০মি
কুমারঘাট।
আমন্ত্রণলিপি
ভালোবাসার হাত বাড়িয়ে অপেক্ষায় আছি।
এসো অপেক্ষার দরজায় কড়া নাড়লেই
হাট করে খোলে যাবে সদর হাসপাতাল।
সকল অসুখ থেকে পরিত্রাণ প্রার্থনায়
এই আমন্ত্রণ লিপি পাঠালাম তোমাকেই।
এসো ভেতর এসি হয়তো নেই
কিন্তু এই উষ্ণতায় উষ্ণতা দূর হবে বলা যায়।
০৬:০৬:২০২৩
রাত:০৭টা২৪মি
জিবি হাসপাতাল,আগরতলা।
0 Comments