ভ্রমণ এবং.. 

ব্যাঙ্গালুরু শহরেই লালবাগ বোটানিক্যাল গার্ডেন 
গোবিন্দ ধর 

২০১৯ সাল।হঠাৎই বাধ্য হয়ে ব্যাঙ্গালুরু যেতে হয়।সাথে গৌরব।আমি ও সুমিতা। তখন জুলাই মাস।২৫ জুলাই।
ব্যাঙ্গালুরু শহরের মালাভিতে অবস্থিত বিখ্যাত লালবাগ বোটানিক্যাল গার্ডেন ১৭৫৬ সালে তৎকালীন মহীশূর  রাজ্যের মহারাজা হায়দার আলী এটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী সময়ে এর কাজ সমাপ্ত করেন মহারাজা টিপু সুলতান। ২৪০ একর জায়গার ওপর লালবাগ বোটানিক্যাল গার্ডেন নির্মিত, এর চারিদিকে শুধু সবুজ। পুরো বোটানিক্যাল গার্ডেনে অসংখ্য রাস্তা। গার্ডেন জুড়ে হাজার প্রজাতির ফুল, ফল ও কাঠের গাছ আছে।  বোটানিক্যাল গার্ডেন পাখিদের অভয়ারণ্য হওয়ার কারণে অসংখ্য পাখি দেখা য়ায়।  বোটানিক্যাল গার্ডেনজুড়ে আছে শত শত শিল্পকর্ম। লালবাগ বোটানিক্যাল গার্ডেনে একটি দৃষ্টিনন্দন গ্লাস হাউজ আছে। সেখানে বিভিন্ন প্রজাতির ফুলগাছ দেখত পাওয়া যায় । লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ভেতরে বিশাল এরিয়া নিয়ে বনসাই গার্ডেন তৈরি করা হয়েছে।

২৭:৪:২০২৩