আমাদের নদী নির্ভর যাপন

গোবিন্দ ধর

আমার একটি নদী আছে দেও
আমার একটি নদী আছে মনু।
দুটো নদী ফুঁসে উঠলে সারা শহর
ভেসে যায় বন্যায়।

এত ভয়াবহ মনুর রূপ আমার বয়স অব্দি দেখিনি।
দেও নদীও এমন রূপে আবির্ভূত হননি।আমরা সারা কুমারঘাট অঞ্চলের লোক কী করুণ অবস্থায় কাটালাম কদিন।মনে মনে নিজেকে বোকা লাগলো।এত টিলা পাহাড় থাকতে কেনই বা জলজ অঞ্চলে নিজের নীড় বানালাম।পাখিও তো জানে তালগাছে বাসা বানাতে হয়।
আর আমরা মানুষ নদী নির্ভরতা আমাদের নিত্য সঙ্গী।আমরা জলের কাছে থাকতেই ভালোবাসী।জলই একদিন আমাদেরকে জলজ যন্ত্রণা দেয়।ভাসিয়ে নেয়।জলের তোড়ে আমাদের কত স্বপ্ন ভেসে যায়।আমরা আগে থেকে নদীকে পরিবেশকে সুন্দর রাখতে এগিয়ে আসতে হবে।নদীীর  নাব্যতা না বাড়ালে আমাদের শুধু দুর্ভোগ আরো বাড়বে।পাশাপাশি কুমারঘাট কৈলাসহর আসলেই নিম্নাঞ্চল। এই অঞ্চল চিরকাল বন্যা প্লাবিত অঞ্চল।যা থেকে পরিত্রাণ কী জানি না।তবে এমন অবস্থায় সকলের এগিয়ে আসা চাই।সকলে সকলের পাশে থাকলে বিপদে সহযোগি হলে বিপদ কাটবে বিশ্বাস করি।
এই সময় মানুষ মানুষের পাশে থাকলে বিপদ কাটবে বিশ্বাস করি।

আমাদের নদী নির্ভর জীবনের সুর হোক জীবনের।বাঁচতে হলে জল প্রয়োজন।জলজ যন্ত্রণা থেকে জীবনকে সুন্দর করতে নদীর নাব্যতা বাড়াতে হবে।
পৃথিবীর দেশে দেশে জলের অপচয় দূর করতে নানা রকম চেষ্টা চরিত্র চলছে।আমাদেরও সে সব করতে হবে।না হয় একুশ শতকেই আমরা যে জলজ হুমকির মুখে তা আরো ভয়াবহ হবে।
এখান থেকে ইউটান নিতে চাই আরো সচেতনতা।সকলেই এগিয়ে আসতে হবে।জল অপচয় বন্ধ করতে হবে।নদীর নাব্যতা বাড়াতে হবে।প্লাস্টিক মুক্ত পরিবেশ চাই।
আর তখনই হয়তো ভয়াবহ বন্যা থেকে আমরা রক্ষা পেতে পারি।জীবন হবে সুন্দর। আগামী শিশুরাও মুক্ত পরিবেশে বাঁচবে।

১৭:০৬:২০১৮
সকাল:০৮:৪৫মি
কুমারঘাট।