মেয়েটির নাম গৈরিকা ||গোবিন্দ ধর

তখন সে আর কত বয়স?সাতে মাত্র। তখনই আমাদের স্রোত পরিবারের রজত জয়ন্তী উপলক্ষে আগরতলায় সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এক ঝাঁক  অতিথি ও চল্লিশটি স্রোত পরিবারের শাখা সংগঠনের উপস্থিতিতে এবং রাজ্য বহিরাজ্য এবং দেশ বিদেশের গুণীজনদের  সামনে সাবলীল উদ্বোধনী নৃত্য পরিবেশন করেছিলো।

গৈরিকা ধর অনেকে ছোটবেলাতেই আধোআধো বুলিফুটছে তখনই ছড়া বলতো।যেকোনো বিষয়েই সে ছড়া গড়তে পারতো।
যেকোনো লিরিকে সুর বসাতে পারতো।
মেয়েটি এখন দূরে নর্থ পয়েন্টে পড়ালেখা করে।আমার সাথে আর ততো কথাও হয় না।বড় হয়ে গেলো সেদিনের সাতের মেয়েটি এখন তেরো।
মনে পড়ে সেদিন মঞ্চে ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র অনুষ্ঠানের উদ্বোধক।তিনি উদ্বোধক হয়ে স্রোত পরিবারকে কৃতজ্ঞতা পাশে আজীবন বেঁধে রাখলেন।
সেই দিনটি ছিলো ২৫ মে ২০১৮।