কথাবিশ্ব || চৈতন্য ফকির
কথাবিশ্ব
চৈতন্য ফকির
রবীন্দ্রনাথ সমরেশ মজুমদার থেকে অনেকেই তৎকালীন সময়ে রাজনৈতিক নেতৃত্বের নিকট থেকে পেয়েছেন পরম সৌজন্যতা।প্রাপ্য অধিকারের বেলায় তখনও রাজনৈতিক চিহ্নায়ন হয়নি।আর এখন কে সাহিত্যিক কে শিল্পী এসব কোন মূল্যায়নই নেই। নেই মূল্যবোধ।রাজনৈতিক নেতৃত্বরা এখন শিল্পী সাহিত্যিকের নিকট যেতে হয় না।বরং নেতৃত্বের নিকট ভয়ে জড়সড় হয়ে কাচুমাচু হয়ে নিজের অস্তিত্ব জানান দিতেনহয় শিল্পী সাহিত্যিকদের।তাতে রাজনৈতিক নেতৃত্বের কোনো রকম সহযোগিতা তো নেই-ই বরং শিল্পীদেরকে সাহিত্যিকদেরকে রাজনৈতিক হেনস্তা করাটাই এখন ঐতিহ্য।
গুণিজন যখন অসম্মানিত হতে হয় তখন সাধারণ মানুষের অবস্থা তো বোঝাই যায়।
এই সংকট কাটিয়ে উঠতে না পারলে শিক্ষকদের বেত কেড়ে নিয়ে শিক্ষার্থীদের সর্বনাস যেমন করেছেন সুধীজনেরা তেমনিভাবেই সামাজিক অবক্ষয় নিশ্চিত এই সমাজ ব্যবস্থার।খোলনলচে আমূল পরিবর্তন না হলে মানুষেরই একদিন অবক্ষয় নিশ্চিতভাবেই নির্ধারিত।
১৪:০৬:২০২১
রাত:০৮ঃ৫০মিনিট
কুমারঘাট।
0 Comments