কল্যাণী

গোবিন্দ ধর 


নতুন বছরকে কি নামে ডাকবো?
কল্যাণী নামে ডাকতে মন চায়।
কারণ কল্যাণের সাথে কল্যাণী ঈ যুক্ত না হলে 
কল্যাণ অনাথ আশ্রমের সন্তানের মতো মনে হয়। 

অনাথ আশ্রমের সন্তানের মুখ মনে পড়ে।
তারা শুধু শরীরের ভাঁজ থেকে নেমে আসা কেউ?

আমাদের জীবনে নতুন বছর আসে
আসলে নতুন কিছু হয়?
নতুন করে ফিরে আসে?
ফিরে পায় জীবনের কল্যাণ রাঙা রাঙামাটি পথ?
যারা কখনোই নববর্ষের গান শুনতে পায় না
যারা জীবনের ছন্দ জানে না 
যাদের মাথায় কল্যাণহাত নামে না 
তারাও এই সময় প্রবাহের কেউ। 
অথচ আমাদের সামনে যে পথ আঁকা আলপনা 
সব কেমন ধুঁয়াশা কুয়াশায় ঢাকা। 
অথচ নববর্ষ আমাদের কল্যাণ নামাক সবাই চাই।
সবাই চাই কল্যাণের সাথে একটি ঈ যুক্ত হয়ে 
আমাদের ঘরে ঘরে নামুক নতুন বছর। 


১১/০৪/২০২৩
বেলাঃ২টা
জি বি হাসপাতাল, আগরতলা।