বাজারের বাইরেই পড়ে থাকেন জীবনানন্দ 

চৈতন্য ফকির 

বাজার অর্থনীতির মূল কথা হলো আমার স্বার্থে আঘাত পড়লেই দাগিয়ে দাও।তাতে সহজে কাজ হাসিল হয়।যদিও কালখণ্ড তা মানে না।আজকের নিরিখে বাজার নির্ধারিত হয়।কিন্তু প্রকৃত কালখণ্ড রচনা হয় কাঠখড় পোড়ানোর পর।স্রোতের বিপরীতেও স্রোত মাড়িয়ে সে কঠিন কাজে সকলের যোগদান কঠিন।অধিকাংশ ক্রেতা বাজারের চালিয়ে দেওয়া কথা হজম করেই জীবন কাটান।কেউ কেউ ব্যতিক্রম।ব্যতিক্রমীদের মূল্যায়ণ এই বাজারের বিক্রেতা কখনোই করবে না।প্রকৃতপক্ষে এর মূল্যায়ণ তুলা থাকে কালখণ্ডের কাছে।ততোদিন অপেক্ষা করার সময় এই বাজার আমাদের থেকে কেড়ে নেয় সুচতুরভাবেই।এটা বাজারের কৌশল।কৌশলের ফাঁদে আমরা আজীবন পা গলিয়েই আনন্দ পাই।তীব্রভাবে পর্যবেক্ষণ করার মতো বীক্ষণ আমাদের অবশ্যই থাকে।কিন্তু বাজার কৌশলে তা ধ্বংস করে দেয় তার ক্রেতা ধরার নিজস্বতায়।আপাতঃ বিচারে বাজারই শেষ কথা হলেও ভাবীকালের ফসলই কিন্তু জীবনানন্দ। 

১৪:০৮:২০২১
রাত:২টা
কুমারঘাট।