প্রকাশনা মঞ্চ 


গোবিন্দ ধর আমি বলি গোবিন্দ দাদা, দারুণ করিৎকর্মা মানুষ লেখালেখির জগতে, বিশেষত বর্তমান অস্থির সময়ের প্রকাশনা শিল্পের ক্ষেত্রে তাঁর নিরলস অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি ওপার বাংলা থেকে এপার বাংলার লেখালেখির মানুষদের কী আশ্চর্য এক মেলবন্ধনে যুক্ত করে চলেছেন তিনি। এ নিশ্চয় এই সময়ের এক অনন্য উল্লেখযোগ্য কাজ। আজকের বিশ্বে অনলাইনে অন্তর্জালে যতই জড়ানো থাকুক  মানুষ একটি ভালো বই কিন্তু নিঃশব্দে তারও অধিক এক প্রিয়তম বন্ধু, আর বইপ্রিয় মানুষগুলো এই সত্যে বিশ্বাসী, আমিও তাদেরই একজন। গোবিন্দ দাদার 'প্রকাশনা মঞ্চ' অসাধ্য সাধনের মতো এগিয়ে নিচ্ছে প্রকাশনা শিল্প কে। আমার আন্তরিক শুভ কামনা ও ভালোবাসা 'প্রকাশনা মঞ্চ'-র সপ্তম বর্ষ উদযাপন উপলক্ষে। 
আমাকে যে গোবিন্দ দাদা শুভেচ্ছা বার্তা লেখার যোগ্য ভেবেছেন তাতে আমি খুব গর্বিত। 
জয়তু প্রকাশনা মঞ্চ। 
জয়তু গোবিন্দ দাদা, শতবর্ষ বাঁচুন সুস্থতায়, কর্মোদ্দীপনায়। 

   নুরুন্নাহার শিরীন 
   ঢাকা, বাংলাদেশ