শুভেচ্ছা বার্তা :প্রসঙ্গ থালগাঙ || গোবিন্দ ধর
শুভেচ্ছা বার্তা
প্রতি
শ্রী নিবারণ নাথ
সম্পাদক
নীলকন্ঠ সাহিত্য পত্রিকা
কদমতলা,উত্তর ত্রিপুরা
"থাল গাঙের পারে সাহিত্য উৎসব :২৩ জানুয়ারি ২০২০" সাংস্কৃতিক ঐক্য মঞ্চ:৩০বৎসর ও নীলকণ্ঠ সাহিত্য পত্রিকার :২৫ বৎসর পূর্তি উপলক্ষে উদযাপিত হবে।এই আয়োজন হচ্ছে এটা আমার কাছে আনন্দের ও গৌরবের।
ত্রিপুরার শেষ প্রান্তের অবহেলিত নদী "থালগাঙ"। হয়তো ত্রিপুরার মানচিত্রের কোথাও এই নদীর উল্লেখ নেই।বিশ্বে যখন জল সংকট জলদূষণ, জলবাহিত রোগের মাত্রা তীব্র হচ্ছে তখন সাংস্কৃতিক ঐক্যমঞ্চ ও নীলকন্ঠ সাহিত্য পত্রিকা" র এই আয়োজন বিশেষ তাৎপর্য রাখে।
রাজধানী থেকে ২০০-২৫০ কিলোমিটার দূরে কদমতলার সোনাই বসে সাহিত্য সংস্কৃতি চর্চা করে যাচ্ছেন কবি ও নাট্যব্যক্তিত্ব নিবারণ নাথ মহোদয়। নিরলস এই চর্চায় ত্রিপুরার সাহিত্য জগৎ নিঃসন্দেহে ঋদ্ধ হয়ে চলেছে।
'থালগাঙ' অবিভক্ত উত্তর ত্রিপুরার প্রান্তিক অঞ্চলে কলকল প্রবাহিত।ত্রিপুরার সাহিত্যও হাওর নদ-নদী জল জলাকে কেন্দ্র করে আবর্তিত। অবিভক্ত ভারতের ত্রিপুরার প্রথম উপন্যাস "তিতাস একটি নদীর নাম" অদ্বৈত মল্লবর্মনের অমর কথাশিল্প। হয়তো এই "থালগাঙ 'কে কেন্দ্র করে কোন কথাসাহিত্যিকের কলম লিখে ফেলবে কালজয়ী কোন গল্প কিংবা উপন্যাস কিংবা কবিতাও লেখা হবে এই বিশ্বাস রাখি।
সব মিলে এই উৎসব হবে মিলনের প্রকৃত উর্বর মৃগয়াভূমি মনেপ্রাণে বিশ্বাস রাখি।
ধন্যবাদান্তে
গোবিন্দ ধর, কবি
৩১:১২:২০১৯
সম্পাদক
স্রোত সাহিত্য পত্রিকা
স্রোত সাহিত্য সংস্কৃতি পরিবার
0 Comments