কবির তরজা || গোবিন্দ ধর
কবির তরজা
গোবিন্দ ধর
সমবেত
শুনেন শুনেন সুধীজন
শুনেন সর্বজন
পরিবেশ চেতনার কথার
করি আয়োজন।
প্রথম জন:
এই সব মিছা কথা
কিসের পরিবেশ?
খাইদাই নাচি গাই
ভালোই আছি বেশ।
দ্বিতীয় জন:
আমি তুমি জল-বায়ু
গাছ পশু-পাখি,
সব মিলে পরিবেশ
চল হাতে হাত রাখি।
প্রথম জন :
আগে বাঁচি পরে জ্ঞান
আর কিছু জানি না।
দ্বিতীয় জন:
পরিবেশকে না বাঁচালে
বাঁচা এত সহজ না।
প্রথম জন:
ঠিক ঠিক ঠিক কথা
বুঝতে পারছি ভাই।
দ্বিতীয় জন:
পরিবেশকে রক্ষা করতে
হাতে হাত রাখা চাই।
সমবেত:
হাতে হাত ধরি ভাই
পরিবেশকে বাঁচাই
পরিবেশকে রক্ষা করে
সবাই আমরা বেঁচে যাই।
0 Comments