শিশু শ্রম বিষয়ক ধামাইল গীতি || গোবিন্দ ধর
শিশু শ্রম বিষয়ক ধামাইল গীতি
গোবিন্দ ধর
সখী গো ও সজনী
আর করিও না ভুল।
ঘরের শিশু ঘরেই রাখো
পাকিয়ো না আর গোল।
শিশু শ্রম অপরাধ
দণ্ড আইনে লেখা।
একটা শিশু একটা ফুল
বোধের আলোয় শেখা।
শিশুর মুখে চাঁদের আলো
ঝলমল ঝলমল করে।
সেই শিশুর মাথায় কেন
কাজের বোঝা পড়ে।
বড়রা সব এখন থেকে
শিশুদের আদর করবো।
তাদের কাজের বোঝা সব
মাথায় নিয়ে চলবো।
আমার শিশু তোমার শিশু
সব শিশুরাই এক-তা।
শিশুর মাঝে লুকিয়ে আছে
সমাজ এবং সভ্যতা।
0 Comments