দ্বন্দ্ব চৈতন্য ফকির
দ্বন্দ্ব
চৈতন্য ফকির
অর্জন লাগেরে পাগলা।কেউ কারো জন্যে সূচাগ্র পরিমাণ মেদিনী ভাগ করবে না।ডিজিটাল ভারত এখন।ডিজিটাল বিশ্ব।মেদিনীকে মাটি বলুন ভূমি বলুন।আভূমিনত হওয়ার হাওয়া পাল্টে মশারীর ভেতর ঢুকে গেছে দ্বন্দ্ব। হাওয়া বুঝে মোরগ দিকভ্রম করে।সময় চলছে কু ঝিক ঝিক। মেদিনী তো মাটিই।সকল মাটিই মায়া।মায়া মা মাটিই ভৈশালবন্ধুর কাছে বন্ধক রেখে একটি নদী নর্দমায় শেষ হলে নদী তার নাব্যতা গতি হারায়।
নদীর নিকট মাতৃকা যাপন করে জেনেছি জটরের টান।
দেশ তুমি ভূগোল নয়,মানচিত্র নয়।আরো এক গভীর প্রত্যয়।
২৮:০২:২০২১
আমবাসা:০৮:২০ মি।
0 Comments