কথাপ্রসঙ্গে গোবিন্দ ধর
কথাপ্রসঙ্গে
গোবিন্দ ধর
কথাবলা একটি শিল্প।কথা বলতে বলতে মানুষ মানুষকে মোহিত করে।আকর্ষিত করে।নিজের দিকে সার্পোট তৈরী করে।কথা বলা একটি আর্ট।একজন ঘোষক কথা বলে একটি অনুষ্টানকে মাত্রা দেন।যে ঘোষক তাঁকে সঞ্চালক বলা হয়।যিনি কবিতা লেখেন তিনি কবি।আর যিনি গল্প লেখেন তিনি গাল্পিক।আবার যিনি গদ্য লেখেন তিনি গদ্যশিল্পী।প্রাবন্ধিক বিষয়কে অন্য রকম পরিবেশন করেন।বক্তা বক্তব্য রাখেন হয়তো স্টাডি এক করে যান কিন্ত বলতে গিয়ে অন্য রকম বলে আসেন।আমি তো কবিতা পড়তে গিয়েও কবিতার লাইন শব্দ বদলে পড়ি।মনে হয় কবিতা কবিতা হয়ে ওঠেনি। আমার মতো হয়তো সকল সৃষ্টিশীলদের বেলায় এক হবার কথা।
প্রতিটা কথাকে বিভিন্ন রকম পরিবেশন করা যায়।মোদ্দা কথা আমি যা বলি তা ঠিক আমার মতো হয়ে অন্যের কাছে ধরা দেয় না।
আমি হয়তো বললাম-চলো যাই।কিন্তু তার পরই প্রশ্নটা আসে কোথায়? কেন?কিসের জন্য?আসলে কথা আমাদের বলতে হয়।কথা বলাটা প্রয়োজন ভিত্তিক।কত রকম কথা।'কথার আছে শতেক বাণী যদি কথা কইতে জানি 'আমাদের সিলেটি অঞ্চলের একটি ডিটান হলেও সব ক্ষেত্রেই তার প্রয়োগ লক্ষণীয়।বলতে চাই যা তা হয়তো বলতে পারি না
কিংবা আমার কথা আমার-ই অধরা কিছুটা যা অন্য কেউ তাঁর মতো বুঝেন।এবং তা ভালো মন্দের মিশেলে রূপ পায় অন্য রকম।বলা কথার এত ভিন্ন রকম অর্থ হয়।কবির কবিতা বাচিক শিল্পীর কন্ঠে যে রূপ পায় তা অভিনেতার কন্ঠে এক রূপ পায় না।তা হলে কথাগুলো ক্ষেত্র বিশেষে তার রূপান্তর ঘটায়।নেতাজী বলেছেন-' দিল্লী চলো'।কিন্তু প্রেক্ষাপট প্রেক্ষিত কি ছিলো তা কি আর সব সময় এক থাকে?কিংবা' যেতে চাই'বললে মরতে চাই, কোথাও যেতে চাই কিংবা একটা প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে চাইও হতে পারে।হতে পারে আরো নানা বাকপ্রতিমায় তার চালচলন।সহজ কথা কতটা সহজ বলা সহজ নয়।সুতরাং কথা আরো কম বলা অভ্যেশ করতে চাই।
০১:০৩:১৭
দেওপাড়
রাত:০৯:৩০মি।
0 Comments