গোবিন্দ ধরের কবিতা
রুদ্র হিল ফরেস্ট রিসোর্ট
গোবিন্দ ধর
এখানেই মিলে যাবে অক্সিজেন, সবুজ
এবং স্পন্দন। তখন বিকেল নয় দুপুর সন্ধ্যা হয় হয়।
সূর্য হেলে গেছে মরারোদের তীব্র দাবদাহ নেই।
বনজঙ্গল মাড়িয়ে যেতে যেতে হঠাৎ বিদ্যুৎ চমকো ওঠে।
একটি পাতা মিশে গেছে আরেকটি লজ্জাবতী পাতায়।
পাতা মোড়ে গেলেও তারও আরো রূপ ঝরে মরারোদের আলোয়।
সকলেই জানেন সবুজের মাঝে মিশে থাকে সবুজ।
আমি তখন একাকিত্বের মনখারাপের প্রহরকে বছর ভাবছি
কী করি কী করি কোনো সুরাহা নেই, হঠাৎ ঝিলিক দিয়ে
রুদ্র হিল ফরেস্ট রিসোর্ট আমাকে ডেকে নিয়ে
সবুজে ঢেকে দিলো,আমি মূহুর্তের কাছে নতজানু হলাম।
আমি সমস্ত নিরাশার মেঘ সরাতে সরাতে সবুজের কাছে
নিজেকে তুলে দিলাম বিমর্ষ শরীর। প্রকৃতি শ্রীমতির মতো আষাঢ়ের প্রথম দিবসের বৃষ্টি নিয়ে এলো।
আমি সবুজে সবুজে নিশ্বাস নিচ্ছি তো নিচ্ছি।
ভুলেই গেছিলাম আমিও কারো বাবা।কারো মায়া।
শ্রীমতি প্রকৃতি রুদ্র হিল ফরেস্ট রিসোর্ট, রাজধানীর কার্বনে যখন দম আটকে আসবে
আমি আবারো গাছগাছালির আড়ালে মরারোদে নিশ্বাস নেবো
তুমি তো মোহময়ী লজ্জাবতী সবুজ বনবীথিকা।
১৯:০৬:২০২৩
রাত:১০টা
কুমারঘাট।
0 Comments