লেখক নিজের বই নিজেই প্রকাশ করতে পারেন||গোবিন্দ ধর
লেখক নিজের বই নিজেই প্রকাশ করতে পারেন
গোবিন্দ ধর
আপনি যদি নিজে লেখক হয়ে থাকেন আপনি আই এস বি এন যুক্ত বই প্রকাশ করতে পারেন।এরকম সেলফ প্রকাশনা সাহিত্যের একটি দিক।
সাহিত্যে নিজের বই নিজে প্রকাশের বৈধতা আছে।আপনি যদি একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন সেই লিটল ম্যাগাজিনের নামেই হতে পারে আপনার নিজস্ব প্রকাশনা সংস্থা। নিজের বই নিজে ছাপতে কোন রকম ছাপাখানার মালিক হওয়ার দরকার নেই। ছাপাখানার মালিক মানেই তিনি প্রকাশক নন।তিনি প্রকাশক হতে পারেন।তেমনি লিটল ম্যাগাজিন সম্পাদনার সাথে যুক্ত সকলেই প্রকাশনা সংস্থা করতে পারেন।এই নিয়ম সরকার স্বীকৃত। আপনি একজন কবি সাহিত্যিক হলেও আপনার বইটি আপনি নিজ ব্যয়ে প্রকাশ করতে পারেন।এটা কোন অবৈধ বিষয় নয়।আপনি নিজের বই নিজে প্রকাশ করতে ছাপাখানাশিল্পে মুন্সীয়ানার ছাপ ফেলতে হবে এমন কোন বিষয় নেই। আপনি একজন লেখক মানেই আপনি আপনার বই স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ করার বৈধ অধিকারী।
আপনার বই আপনি প্রকাশ করতে কোন রকম প্রকাশকের সার্টিফিকেট দরকার নেই।
আপনার পকেটের টাকায় আপনি আপনার নিজের বই ছাপতে পারেন।
আপনি যদি একজন লিটল ম্যাগাজিনের সম্পাদক হয়ে থাকেন তো সেই লিটল ম্যাগাজিনটির নাম প্রকাশনা সংস্থা হিসেবে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ নিতে পারেন।
এক্ষেত্রে আপনাকে স্রোত প্রকাশনা সহযোগিতা করবে।সেই সহযোগিতা ওপেন পোস্টে আলোচনা করা অসম্ভব। আপনি সহযোগিতা চাইলে আসুন ফোন করুন। কথা বলুন সামনাসামনি।
আমাদের পূর্ণ সহযোগিতার হাত প্রসারিত রইলো।
৩০:০৪:২০২৩
রাত:০৭টা২০মি
আমবাসা।
0 Comments