রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য 

গোবিন্দ ধর 

ঐক্য ন্যাপ সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা পংকজ ভট্টাচার্য  ঢাকাস্থ হেলথ এন্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
প্রয়াত রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য তাঁকে আমি পেয়েছিলাম গত ৫ এপ্রিল ২০১৬ সালে।আর এই ২৪ এপ্রিল ২০২৩ তিনি প্রয়াত হোন রাত ১২টা ২০মি।আজ তাঁর পারলৌকিক সুখ পালন হচ্ছে ঢাকা,বাংলাদেশ। তিনি যেদিন প্রয়াত হোন সেদিন গভীর সংকটজনকভাবে আমিও ব্যাঙ্গালুর ছিলাম রাত ১১:৩০মি হোটেলে পৌঁছেছিলাম।১২টায় রুমে পৌঁছেছিলাম।অনলাইন হওয়ার মতো অবস্থায় ছিলাম না।কেউ আমায় জানায়ওনি কিছু।আজ সামাজিক মাধ্যমে তাঁর প্রয়াণ সংবাদ জেনে আমি শোকাহত হয়েছি।তিনি আমাদের উদ্দীপ্ত সংগ্রহশালার ২২ বছর উদযাপনের প্রধান অতিথি হিসেবে কুমারঘাট উপস্থিত ছিলেন।তাঁকে সেদিন সম্মানিত করতে পেরে আমরা গৌরবান্বিত। তারপর সেদিন কুমারঘাট বইমেলা মঞ্চেও তিনি উপস্থিত ছিলেন।তাঁকে যখন ডেকেছি পজিটিভ মাইন্ডসেটে তিনি সুদূর ঢাকা থেকে আমাকে প্রেরণা য়োগাতেন।তাঁর সহধর্মিণী রাখী ভট্টাচার্য মহোদয়াও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। করোনার সময় আসামের গুয়াহাটি চিকিৎসা কালীন তিনি প্রয়াত হোন।তাঁর প্রয়াণেও বাংলাদেশ সরকার গান সেলুট জানিয়েছেন। 
তিনি ছিলেন রাজনৈতিক নেতা।সারা জীবন ঐক্য  ন্যাপ সংগঠনের সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব।পাশাপাশি তিনি বীর মুক্তিযোদ্ধা।তিনি সাহিত্য জীবনও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রবন্ধ সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। 

বামপন্থী বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য ইহলোকে আর নেই। কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসচর্চায় তিনি এক পথ প্রদর্শক হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

ফ্লেশব্যাক

০৫/০৪/২০১৬ তারিখ,কুমারঘাট,
 উদ্দীপ্ত সংগ্রহশালার ২৩ বছর পুর্তি,অনুষ্ঠানে ও কুমারঘাট বইমেলায় আপ্রান আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন মাননীয় সাংসদ জীতেন্দ্র চৌধুরী,
বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্ব তথা
 লেখক পঙ্কজ ভট্টচার্য,, কবি পুলককান্তি ধর,  
প্রাবন্ধিক ড:দেবব্রত দেবরায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বর্ণিমা রায়।
 কবি সঞ্জীব দে সহ সব মহানুভব গুনিজনের সাথে আমি। 
সে এক দারুন আনন্দানুভুতি।

০৭:০৫:২০২৩