দেখা
চৈতন্য ফকির

এত সুন্দর চারদিক আলোকিত করে থাকে।
আমিই শুধু অন্ধকার অন্ধকার সব অন্ধকার দেখি।
এত সুন্দর তার বৃত্তের ভেতরে ও বাইরে একটিই চাওয়া
আমায় আরো সুন্দর দেখার চোখ দাও।
আরো সুন্দর দেখবো।
আরো সুন্দর চাই
পৃথিবীটা সুন্দরে ভরে যাক।
আমার চোখ থেকে অন্ধকার উপড়ে ফেলো
আলোয় আলোয় আলোকিত হোক পুবের মাঠ।

৬:৬:১৭
রাত:৩টা ৫মি
কুমারঘাট।