ত্রিপুরার নয়ের দশকের কবিদের কবিতা || চৈতন্য ফকির
ত্রিপুরার নয়ের দশকের কবিদের কবিতা
চৈতন্য ফকির
অনেকেই কিছুই না জেনে তিন দশক চারদশক কিংবা উত্তরপূর্বাঞ্চলের শ্রেষ্ঠ কবিতা সংকলন, ত্রিপুরার কবিতা সংকলিত, উত্তর পূর্বের কবিতা সংকলিত করেন।অথচ প্রতিটি সম্পাদনাই সুসম্পাদিত নয়।নির্বাচনে অদক্ষতা, সুচয়ন নয়।আর নিজেদের বন্ধুময় সংকলিত এই সকল কবিতা সংকলন তাই সকল অংশেরও নয়।সকল পাঠকের নয়।বুদ্ধদেব বসুর মতো ততটা সময় উপযোগী নয়।আমাদের স্বপন সেনগুপ্তের দ্বাদশ অশ্বারোহী ব্যতীত অন্যটি তাই তেমন উৎরোয়নি।আরো বেশ কিছু যৌথ সম্পাদনাও বারবার সমালোচনার উর্ধে উঠেনি।কবিতা নির্বাচন করা হয় নির্বাচিত সংকলন হলে।সেখানেও নিরপেক্ষতার অভাব পক্ষপাতিত্ব বারবার কবিতাকেই হেয় করা হয়েছে।কবিতা পাঠককে সঠিক বার্তা দেওয়াও সম্ভব হয়নি সেসব সংকলনে।তাই তোমার অসীম ধৈর্য্য ও মায়াবী উচ্চারণ আমাদের ত্রিপুরার কবিতাকে কবিকে পরিচয় করাতে সহযোগিতা করবে।
কবি অপাশু দেবনাথ
কবি জাফর সাদেক
কবি আব্দুল আলিম
কবি শঙ্খ সেনগুপ্ত
কবি কৃষ্ণধন আচার্য
কবি রূপন রায়
কবি গোবিন্দ ধর
কবি সাঁচীরাম মানিক
কবি খোকন সাহা
কবি সমীর সিংহরায়
ও
কবি লক্ষ্মণ কুমার ঘটক।
কবি কাকলি গঙ্গোপাধ্যায়
কবি মণিকা চক্রবর্তী
কবি সুতপা রায়
কবি বিধাত্রী দাম
কবি শেফালী দেববর্মা
ও
কবি আলপনা দেবনাথ
কবি সুমিতা ধর বসু ঠাকুর
কবি মীনাক্ষী ভট্টাচার্য
কবি ক্রাইরী মগ চৌধুরী
কবি সুস্মিতা চৌধুরী
কবি প্রদীপ মজুমদার
কবি শ্যামলকান্তি দে
কবি স্বপ্না নাথ
কবি আশিস ভট্টাচার্য
কবি তন্দ্রা মজুমদা
কবি সংগীতা দেওয়ানজী
কবি শিউলী শর্মা
ও
কবি বিনয় সিনহা।
নয়ের দশক ||চৈতন্য ফকির
কেউ কেউ সংখ্যাতত্ত্ব লিখে দিয়ে বলে
ছিলেন,আমিই সম্রাট কবি।
রাজা কবি। ১৮৫ তম স্বঘোষিত রাজা তিনি।
এই ঘোষণা কবেই জাফর তপন অপাংশু
বিধাত্রী সুতপা মনিকা পদ্মশ্রীরা
সমবেত প্রতিদ্বন্দ্বিতায় নসাৎ করে লিখে দিলেন
ত্রিপুরায় বাংলা কবিতার নতুন ধারাপাত।
গোবিন্দ বিশ্বজিৎ নির্মল এবং আরো অনেকের
কলম থেকে ঝরছে উন্মেষ স্রোত।
বায়ুমন্ডল থেকে জলজ আক্রমণ এলো
কান্নাধ্বনি দিকবিদিকশুন্য করে
আদিকবি বাল্মিকী বলে উঠলেন
উত্তরের কবিতায় প্রান্তিক গ্রামীণগন্ধ
নাক সিটকে রাজধানীর রাজা কবি বলে দিলেন
আকবরের কবিতায় তসবী কোরান কবর শুধু!
অথচ কৃষকের গল্প লড়াই জেনেছি বলে
দপ্তরের নির্দেশে আমিই বৃক্ষরাম
খুমতিয়ার ঘ্রাণ নিই।
দুদিকের জঙ্গল ডিঙিয়ে অগ্রহায়ণের কুয়াশায় ভিজে
পাঁচবার ভারসাম্যহীন যানবাহন বদল করতে করতে
আশির আগুনের সম্ভাবনা শ্রীবৃদ্ধি ঘটছে দেখে
হতাশায় জেরবার আমি বিমল আলপনারাও।
কাম কামনা আর গেরিলা আক্রমণ লিখে
তিনিই রাজাকবি রাজার কবি রাজধানীর কবি
বলে দিলেন তিনিই সম্রাট!
অথচ নব্বই দশক জুড়ে আশির দাঙ্গা থেকে
উত্থিত অগ্নিস্ফুলিঙ্গ সারা ত্রিপুরায় ফিনিক্স পাখি।
স্বঘোষিত রাজাও সে গল্প জানেন।
ইতিহাস বিকৃতি করে
কবিতাপতাকা কাঁধে ঝুলিয়ে তিনি চে হতে চান!
১৮:১২:২০২০
সকাল:০৬:৪৫মি
নয়াপাড়া,ধর্মনগর।
0 Comments