নয়ের দশক || চৈতন্য ফকির
নয়ের দশক
চৈতন্য ফকির
কেউ কেউ সংখ্যাতত্ত্ব লিখে দিয়ে বলে
ছিলেন,আমিই সম্রাট কবি।
রাজা কবি। ১৮৫ তম স্বঘোষিত রাজা তিনি।
এই ঘোষণা কবেই জাফর তপন অপাংশু
বিধাত্রী সুতপা মনিকা পদ্মশ্রীরা
সমবেত প্রতিদ্বন্দ্বিতায় নসাৎ করে লিখে দিলেন
ত্রিপুরায় বাংলা কবিতার নতুন ধারাপাত।
গোবিন্দ বিশ্বজিৎ নির্মল এবং আরো অনেকের
কলম থেকে ঝরছে উন্মেষ স্রোত।
বায়ুমন্ডল থেকে জলজ আক্রমণ এলো
কান্নাধ্বনি দিকবিদিকশুন্য করে
আদিকবি বাল্মিকী বলে উঠলেন
উত্তরের কবিতায় প্রান্তিক গ্রামীণগন্ধ
নাক সিটকে রাজধানীর রাজা কবি বলে দিলেন
আকবরের কবিতায় তসবী কোরান কবর শুধু!
অথচ কৃষকের গল্প লড়াই জেনেছি বলে
দপ্তরের নির্দেশে আমিই বৃক্ষরাম
খুমতিয়ার ঘ্রাণ নিই।
দুদিকের জঙ্গল ডিঙিয়ে অগ্রহায়ণের কুয়াশায় ভিজে
পাঁচবার ভারসাম্যহীন যানবাহন বদল করতে করতে
আশির আগুনের সম্ভাবনা শ্রীবৃদ্ধি ঘটছে দেখে
হতাশায় জেরবার আমি বিমল আলপনারাও।
কাম কামনা আর গেরিলা আক্রমণ লিখে
তিনিই রাজাকবি রাজার কবি রাজধানীর কবি
বলে দিলেন তিনিই সম্রাট!
অথচ নব্বই দশক জুড়ে আশির দাঙ্গা থেকে
উত্থিত অগ্নিস্ফুলিঙ্গ সারা ত্রিপুরায় ফিনিক্স পাখি।
স্বঘোষিত রাজাও সে গল্প জানেন।
ইতিহাস বিকৃতি করে
কবিতাপতাকা কাঁধে ঝুলিয়ে তিনি চে হতে চান!
১৮:১২:২০২০
সকাল:০৬:৪৫মি
নয়াপাড়া,ধর্মনগর।
0 Comments