কমলপুর ইতিবৃত্ত
গোবিন্দ ধর

কমলপুরের পূর্বের নাম ছিল পদ্মপুর।রবীন্দ্রনাথ কমলপুর নামটা দেন।কথিত আছে কুলাই এসছিলেন রবীন্দ্রনাথ।লোকশ্রুতি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিও আছে কুলাই। রাজার দান করা জমি আছে রবীন্দ্রনাথের।মানিকভান্ডার নামটা হয় রত্না ফা এর আমলে এখানে মানিক পাওয়া যায় বলে।সেই মানিক উপটৌকন দেন রত্না ফা ঔরঙ্গজেবকে।তখন থেকেই পিকরাই ছড়া অঞ্চলকে মানিক ভান্ডার বলা হয়।বর্তমান পিকরাইছড়াই মানিকভান্ডার। 
এখানে নানান ভাষাভাষী মানুষের বসবাস।আছেন বাঙ্গালী, মণিপুরি সহ অসংখ্যা সিলটি মানুষজন।তাদের মুখেমুখে এখনো রাধারমণ।সারা উত্তর পূর্বাঞ্চলে সিলটিরা বসবাস করেন।
প্রায় তিন থেকে চারশত রাধারমণের অপ্রকাশিত গান উদ্ধার করতে সমর্থ হই।যা এখনো ভারত ও বাংলাদেশের সংকলনে অপ্রকাশিত।
পাঙ্গাল জনগোষ্ঠীরাও এখানে বসবাস করেন।তাদের নিজস্ব সংস্কৃতি ভাষা নিয়ে এখনো তারা অহংকার পোষণ করেন।
মুন্ডাসহ অনেক জনজাতিও এখানে আছেন কমলপুর।

১৪:০৯:২০১৭