কথাপৃষ্ঠা চৈতন্য ফকির
কথাপৃষ্ঠা
চৈতন্য ফকির
মানুষের প্রতি ভালোবাসা হলে মানুষ দূর্বলতা ভাবে। চারিত্রিক ত্রুটি মনে করেন কেউ কেউ। আবার কেউ কেউ প্রতারিত হয়ে মনে করেন ভালোবাসা অপরাধ। কিন্তু মানুষ চিরকাল বহুগামী। শুধু মানুষ নয় সকল প্রাণীকুলের প্রকৃত বৈশিষ্ট্য হলো বহুগামিতা। বহুগামিতা কোনো অপরাধ নয় ততক্ষণ যতক্ষণ সে নিজে বহুগামী অথচ কেউ জানে না।কিন্তু পৃথিবীর কোনো ইতিহাসই গোপন থাকে না। সকল সত্যই উন্মোচন হয়--ইতিহাস এমনই নির্মম সত্যের নির্যাস।
যাক কিছু প্রকাশ বা ঢেকে রাখা এসব বিষয় নয়।মানুষ প্রকৃতপক্ষে প্রাণীকুলের মধ্যে সব থেকে ধূর্ত,ভণ্ড এবং নির্মম গৃহস্থ। তার যা যা লাগে তা সবই ঠিক। তার যা লাগে না তা যতই পরিপূর্ণ, সুন্দর ও সহজ উৎকৃষ্ট হোক তা তার বিচারে নিকৃষ্ট হবেই।
মানুষ চরিত্রর এই পরস্পর বিরোধিতাকে কি বলে জানি না।তবে স্ববিরোধ বলে কি না তাও জানি না। ধরুন একজন খুব ভালোবাসলো।কিন্তু অন্যজন তা চাইছেন না।এতে এই চাওয়া কখনোই পূর্ণতা পাবে না। শুধু শুধু কচলালে রস বিরস হবে- তা স্বাভাবিক। চাওয়া উভয় দিক থেকে হলে এই চাওয়া পবিত্র। নয়তো এক মুখী চাওয়াতে কোনো পূর্ণ ্তালাভ সম্ভব নয়।এখানেই তৈরি হয় জঠ।জটিলতা।
অথবা একপক্ষ গভীর ভালোবাসে কিন্তু বিপ্রতীপ পক্ষ অন্য কোথাও গাঁট বন্ধনে আবদ্ধ সেক্ষেত্রেও একমুখী ভালোবাসা অপূর্ণই থেকে যাবে - স্বাভাবিক।
কিন্তু একমুখী ভালোবাসার বিষয়টি অবগত হলে বিপ্রতীপ পক্ষ সুব্যবহারেও জানানো সম্ভব। এখানে ধানাইপানাই বাতাপোড়ানো জ্ঞানগম্মী খরচার কোনো প্রয়োজন হয় না।কাউকে ছোট বড়ও সাজতে হয় না।পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল না হলে কখনোই প্রকৃত ভালোবাসার জন্ম হয় না।কিন্তু তাতে কোনো দোষ থাকে না যখন সৎ পরামর্শের মাধ্যমে তার অপারগতার স্বীকারোক্তি জানিয়ে দেওয়া যাবে। তা নয় দীর্ঘ বাহানা দিয়ে পথ দীর্ঘতর হতে হতে হঠাৎ সজাগ হয়ে কেউ যদি বলে আরে আমি তো আপনাকে কখনোই এমন বলিনি। তাহলে তার অন্য কোথাও সেই তলেতলে পূর্ব প্রস্তুতি যখন সফলতায় পৌঁছে গেলো তখনই না হ্যাঁ বলে বলে এক জার্নিকে হঠাৎ ঝটকা দিয়ে কেউ কেউ তুলসীপাতা হয়ে গেলে তাকে কি বলে - ইতিহাস জানে কিন্তু প্রেম বলে না নিশ্চয়ই। এই রকম বহু উত্থান পতন ঘটেছে ইতিহাসে।
সেই সকল রাজানৃপতিগণের পদস্খলন সাম্রাজ্যের পতনের পেছনের মূল কারণই একেকজন এডউইন। কিন্তু সবক্ষেত্রে পেছনকে সামনে আনা সহজ নয়।বাস্তব বড়ই নির্মম।অথচ বাস্তবতা হলো প্রকৃত ঘটনা।
যদিও মানবপ্রকৃতি হলো বহুপথ পরিক্রমা শীল এক পরীক্ষিত জাতি।কিন্তু মানুষের মানবিকতা এখনো চূড়ান্ত পরীক্ষিত নয়।সময়ে সময়ে মানুষের প্রকৃতি পরিবর্তন হচ্ছে। হয়তো এই সময় খুব দ্রুত তা পরিবর্তনশীল।সকলে তার দৌড়ের সাথে পেরে উঠছেন না।এখানেই জটিলতা। এর কোনো সোজাসাপ্টা ভবিতব্য নেই। কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকবে।
২৯:০৩:২০২৬
রাত:১টা৫০ মি
কুমারঘাট।
0 Comments